শেষ বেঞ্চে একা বসে পরিক্ষায় অংশ নেওয়া মেয়েটি অর্জন করলো প্রথম স্থান। ঢাকার দোহার উপজেলার ১৬ নং ঘাটা ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী প্রগতি মুসকান। প্রথম শ্রেণী থেকে ৩ রোল নাম্বার নিয়ে ২০১৯ সালের বার্ষিক পরিক্ষায় অংশ নিয়ে প্রথম শ্রেণী থেকে প্রথম স্থান অধিকার অর্জন করে দিত্বীয় শ্রেণীতে পদার্পণ করলো সাপ্তাহিক “জাগ্রত জনতা” পত্রিকার স্টাফ রিপোর্টার এবং অনলাইন পত্রিকা “জনতার দৃষ্টি” এর বিশেষ প্রতিনিধি মোস্তফা কুদ্দুস এর ভড় মেয়ে মুসকান প্রগতি।
বিদ্যালয়ের শিক্ষিকা বকুল বেগম জানান, প্রথম শ্রেণীর পাঁচ জন শিক্ষার্থী তিন বিষয়ে ৩০০ নাম্বার পায়। তাতে বিপদে পরে যায় সকল শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদ। পরে প্রথম সাময়িক ও দ্বিতীয় সাময়িক পরিক্ষার ফলাফল হিসাব করে দেখা যায় এগিয়ে থাকে মুসকান। প্রগতি মুসকানের সব দিক দিয়ে বিবেচনা করে সকল শিক্ষক ও শিক্ষার্থীর অভিভাবকরা সবাই মুসকানকে প্রথন স্থান দেওয়ার জন্য বলে। কিন্তু সেটা সুন্দর দেখায় না ভেবে পরবর্তীতে লটারীর ব্যবস্থা করা হয়।
প্রথম সাময়িক ও দ্বিতীয় সাময়িক বিবেচনা করলে পিছনে পরে যায় বাকি তিন জন শিক্ষার্থী। বাকি থাকে দুই জন মুসকান ও সখি। পরে মুসকান ও সখির মধ্যে লটারির ব্যবস্থা করা হয়। অবশেষে লটারিতে প্রথম স্থান অধিকার করে প্রগতি মুসকান।
এবিষয়ে সাংবাদিক মোস্তফা কুদ্দুস তার মেয়ের সুন্দর আগামীর জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর অালম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান বিশ্বাস, সহ-সভাপতি অাব্দুল অালিম, কবির হোসেন, কানিজ ফাতেমা, মিতা রানিসহ সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।








