নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতনসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ-নিপীড়নের ঘটনায় বিচারের দাবিতে সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্তÍরে মানববন্ধন বিক্ষোভ, অবস্থান কর্মসূচি পালন করেছে সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রাম থিয়েটার, প্রসূন থিয়েটার সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রতিবাদকারীরা সমবেত হওয়ার পরপরই সর্বস্তরের জনতার অংশগ্রহণে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে প্রেসক্লাব চত্তÍর ।

আজ বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয় এ প্রতিবাদ কর্মসূচি। অবস্থান কর্মসূচি থেকে জানানো হয়, দেশের সব ধর্ষণের বিচার দ্রুত করতে হবে। বিচারহীণতার কারণে ধর্ষণ বেড়েই চলেছে। সকল ধর্ষণকে দ্রুত বিচারের আওতায় আনতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় বিক্ষোভকারীরা ধর্ষকদের ফাঁসি চাই, উই ওয়ান্ট জাস্টিস ধর্ষকদের ঠিকানা এ দেশে হবে না বলে স্লোগান দিতে থাকেন।









