১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ধুনটে চালকের মুখে গাম লাগিয়ে অটোভ্যান ছিনতাই

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০২ ২০১৯, ১৮:৩৮ | 845 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার ধুনটে চালকের মুখে গাম ও হাত পা বেধে মারপিট করে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে ৮টায় উপজেলার ধুনট-সোনাহাটা সড়কের নয়া পাড়া শ্মোষান ঘাট এলাকায় ঘটে। আহত অটোভ্যান চালক সাইফুল ইসলাম উপজেলার রাঙ্গামাটি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

আহত অটোভ্যান চালক সাইফুল ইসলাম জানান, আমি দীর্ঘদিন যাবত ধুনট কুঠিবাড়ী এলাকায় পরিবার নিয়ে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছি। রবিবার রাত ৮টার দিকে ধুনট বাজার হতে ৪ জন অজ্ঞাত ব্যাক্তি সরুগ্রাম ইজতেমা মাঠে যাবে ১২০ টাকা ভাড়ায় রিজার্ভ নিয়ে রওনা দেই। পথিমধ্যে ধুনট-সোনাহাটা সড়কের নয়া পাড়া শ্মোষান ঘাট এলাকায় পৌঁছলে তারা আামার ঠোঁঠ মুখে সলিউশন গাম মেখে দেয় এবং মাফলার দিয়ে হাত পা বেঁধে মারপিট করে সড়ক থেকে একটু দুরে ফাঁকা মাঠের ভিতরে ফেলে রেখে অটোভ্যান ছিনিয়ে নিয়ে যায়। পরে আমি কষ্ট পরে পায়ের বাঁধন খুলে রাস্তার পাশে এক বাড়ীর কাছে এসে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন দেখেতে পেয়ে আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক অঙ্কীতা ধর জানান, স্থানীয়রা রবিবার রাতে মুখে সলিউশন মাখা অবস্থায় এক অটোভ্যান চালককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এসেছিলো। ভর্তি করা চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে সোমবার সকালে সে বাড়িতে চলে গেছে।

ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, ঘটনাস্থল পরির্দশন করেছি এবং আহত অটোভ্যান চালকের সার্বিক খোঁজ খবর নিয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET