১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ধুনটে বাড়ীর সীমানাকে কেন্দ্র করে গৃহবধুকে মারপিট

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৪ ২০১৯, ১৮:৪৮ | 826 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার ধুনটে বাড়ির সীমানাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ময়না খাতুন (৪৫) নামের এক গৃহবধু গুরুত্বর আহত হয়েছে। সে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের উত্তর কান্তনগর গ্রামের দুলাল প্রমানিকের স্ত্রী। শনিবার সকাল ১০টায় ওই গ্রামে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহত ময়না খাতুনের ছেলে জয়নাল আবেদীন জানান, ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর মৌজার জেল নং ৫, খতিয়ান নং ৪৩৬৮, ডিপি নং ১৫১৭, দাগ নং ২৪৪১, ২৪৪২/৯৬৮৪ দাগের ২৯ শাতংশের কাতে ৭.১/৪ জমিতে দীর্ঘদিন যাবত বসতবাড়ী করে আসতেছি এবং বাড়ির সীমানায় ফল গাছ ও বাঁশ ঝাড় রোপন করে ভোগ দখল করে আসতেছি। আমিও আমার বাবা বাড়ীতে না থাকার সুযোগে ওই জমিতে প্রতিবেশি স্বর্গীয় মনমোহনের ছেলে শ্রী সন্তেষ চন্দ্র শীল ও তার স্ত্রী শ্রীমতি কমলা শীল তাদের ২ ছেলে শ্রী চন্দ্রন শীল এবং শ্রী বাটুল চন্দ্র শীল জোরপূর্বক ভাবে বিভিন্ন জাতে গাছ ও ২০টি বাঁশ কেটে নিয়ে যায়। যার মূল্যে আনুমানিক ৩০ হাজার টাকা। গাছ কর্তনের সময় আমার মা প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে তাদের হাতে থাকা লাঠি দিয়ে আমার মাকে মারপিট করে গুরুত্ব আহত করে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এসে ভর্তি কারয়। রিপোর্ট লেখাকালীন থানাতে কোন অভিযোগ দায়ের করা হয় নাই তবে অভিযোগ দায়েরর প্রক্রিয়া চলছে। #

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET