১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা




নাঙ্গলকোটে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : জুলাই ২৬ ২০২৫, ২১:৩১ | 724 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শনিবার সকালে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা সদর সভাপতি সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কুমিল্লা-১০ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ ইয়াছিন আরাফাত। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মহিউদ্দিন রনি।

ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা দক্ষিণ সভাপতি সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন, ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা প্রচার সম্পাদক নুরুল ইসলাম মোল্লা, জেলা অর্থ সম্পাদক ইব্রাহীম খলীল আজাদ, নরসিংদী জেলা সাবেক অফিস সম্পাদক মাওলানা আবুল হাসেম মোল্লা।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা উত্তর সভাপতি মুহাম্মদ রাকিবুল ইসলাম, সদর সেক্রেটারী নেছার উদ্দিন ভূঁইয়া, উত্তর সেক্রেটারী ইখতিয়ার ইসলাম রুদ্র প্রমুখ।

অনুষ্ঠান শেষে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET