৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • নাঙ্গলকোটে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু




নাঙ্গলকোটে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : মে ০৪ ২০২৫, ২১:৪৮ | 904 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোটে ঢাকাগামী আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে রবিবার সকাল ৮টার দিকে অজ্ঞাত এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা যায়, ঢাকাগামী আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস ট্রেনটির ছাদে করে অজ্ঞাত কিশোর ছেলেটি ভ্রমণ করছিলো। ট্রেনটি নাঙ্গলকোট রেল স্টেশনে প্রবেশের সময় ছাদ থেকে ছেলেটি পড়ে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নাঙ্গলকোট রেল স্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, চট্টলা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ওই কিশোরের পরিচয় শনাক্ত করা যায়নি।
লাকসাম রেলওয়ে থানা অফিসার ইনচার্জ এমরান হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এখনো লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET