১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৯ ২০২২, ১৮:৫৫ | 843 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঢাকা-চট্টগ্রাম রেল পথের কুমিল্লার নাঙ্গলকোটের বান্নাঘর এলাকায় ট্রেনে কাটা পড়ে মামুনুর রশিদ (২৪) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মামুন উপজেলার মক্রবপুর ইউনিয়নের বান্নাঘর গ্রামের আব্দুল গফুরের ছেলে। মামুন স্থানীয় মক্রবপুর বাজারে ফল ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নাঙ্গলকোট উপজেলার মক্রপুর ইউনিয়ন যুবলীগ প্রচার সম্পাদক মামুনুর রশিদ বাড়ী থেকে মক্রপুর বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় রেললাইনে উঠলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী সাগরিকা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ট্রেনের ধাক্কায় মামুনের মোটরসাইকটি রেল লাইনের পাশে একটি গাছের উপরে ঝুলে থাকতে দেখা যায়।
লাকসাম রেলওয়ে থানার উপ পরিদর্শক আব্দুল আলীম বলেন, লাশ উদ্ধার করে সুরুতহাল প্রতিবেদন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের দাবী করায় আমরা তাদেরকে অনুমতি নিয়ে আসতে বলেছি। এডিএম কোর্ট থেকে অনুমতি পাওয়া সাপেক্ষে লাশ দাফন অথবা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET