৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




নাঙ্গলকোটে বির্তক প্রতিযোগিতা

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : জানুয়ারি ১৯ ২০২৫, ২৩:১১ | 761 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে “জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য সম্মত শৌচাগার, হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা রবিবার সকালে উপজেলা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা একাডেমিক সুপারভাইজার আনিসুর রহমানের সভাপতিত্বে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় ও ঝিকুটিয়া ইসহাক মজুমদার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা।
বির্তক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে বিজয়ী হন বির্তকের পক্ষের দল বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়। বেগম জামিলার বির্তাকিকগণ ছিলেন তাসনিম তারান্নুম, নওশিন রিজোয়ানা, ফয়জুন্নেছা সেতু। শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচন হন বির্তকের পক্ষের দলনেতা তাসনিম তারান্নুম।
অনুষ্ঠানে বিচারক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কামাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জসিম উদ্দিন মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET