৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • নানান সাজ-সজ্জা ও উৎসব মুখর পরিবেশে দেবহাটায় তৃতীয় জাতীয় উন্নয়ন মেলা




নানান সাজ-সজ্জা ও উৎসব মুখর পরিবেশে দেবহাটায় তৃতীয় জাতীয় উন্নয়ন মেলা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ১২ ২০১৮, ০০:৪২ | 820 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুজন ঘোষ,দেবহাটা(সাতক্ষীরা) থেকেঃ- “উন্নয়নের রোল মডেল,শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারের ভবিষ্যত কর্মপরিকল্পনা, এমিডিজি অর্জনে সরকারের সাফল্য প্রচার ও এসডিজি কার্যক্রম সম্পর্কে ধারণা দেয়াসহ জনগনকে উদ্বুদ্ধ কারা এবং শেখ হাসিনার বিশেষ উদ্দ্যোগ কার্যক্রমে জনগনের অংশীদারিত্ব ও সম্পক্ততা বৃদ্ধির লক্ষে দেবহাটা উপজেলা পরিষদের আয়োজনে ও প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় সাজ-সজ্জা আর উৎসব মুখর পরিবেশে ৩ দিন ব্যাপী তৃতীয় জাতীয় উন্নয়ন মেলা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকল ৯টা ৩০ মিনিটে শোভাযাত্রা শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে উপজেলা মুক্ত মঞ্চে সামনে এসে শেষ হয়ে উপজেলা চেয়ারম্যন ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি উন্নয়ন মেলার ফিতা কেটে ভিতরে প্রবেশ করেন অতিথিবৃন্দ। সকাল ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যন ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি, দেবহাটা থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আ’লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, প্রাণী সম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস, মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রণব কুমার মল্লিক, কৃষি কর্মকর্তা জসিমউদ্দীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, দেবহাটা কলেজের অধ্যক্ষ আনিছুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন্নাহার, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা অসিত বরণ রায়, দেবহাটা পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল সহ সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সের শেষে অতিথিবৃন্দরা বিভিন্ন প্রতিষ্ঠানের সর্বমোট ৫১টি স্টল ঘুরে দেখেন। দুপুর ১২ টায় উপজেলা মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যন ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন, উপজেলা আ’লীগের যুগ্ন-সম্পাদক আনারুল হক, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন্নাহান। অনুষ্ঠানে ১০টি বিষয়ে উদ্দ্যেগ গ্রহন করা হয়েছে তার মধ্যে একটি বাড়ি একটি খামার, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচী, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, সামাজিক নিরাপত্তা, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা বিষয় বিশেষ আলোচনা করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET