ডুমুরিয়া খুলনা প্রতিনিধি নানা কর্মসূচীর মধ্য দিয়ে ডুমুরিয়ায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দিবসটি পালন করেছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান সকাল সাড়ে ৭ টায় শহীদের স্মরণে চুকনগর বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক ও আবুল কালাম মহিউদ্দিন, চুকনগর গনহত্যা ৭১ স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, চুকনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম ব্রাউন, আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম মুস্তাফিজুর রহমান দুলু, সাধারণ সম্পাদক এ্যাডঃ প্রতাপ রায়, সাংগঠনিক সম্পাদক সরদার শরিফুল ইসলাম, মাষ্টার সিরাজুল ইসলাম, আজিম উদ্দিন, প্রভাষক অধ্যাপক গোবিন্দ ঘোষ, জাকির হোসেন মিল্টন, আবু দাউদ মোড়ল, সম ইকবল হোসেন সালাম, কেএম মফিজুল ইসলাম মফিজ, বিপ্লব ঘোষ, এম এম ইয়াসিন, শাকিব শাহারিয়ার, নাজমুল ইসলাম বাবু বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করে। দুপুর ১২টার সময় দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় চুকনগর ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল আহাদ গোলদার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ সভাপতি আব্দুস সামাদ গাজী, রফিকুল ইসলাম মোড়ল, নজরুল ইসলাম শেখ, মিজানুর রহমান বিশ্বাস বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করে। সকাল সাড়ে ৯ টায় চুকনগর বাজার মোটর সাইকেল শ্রমিক ইউনিয়নের পক্ষে জিএম ফরিদ হোসেন ও রফিকুল ইসলাম মোড়লের নেতৃত্বে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, সাবেক সাধারণ সম্পাদক গৌতম রাহা, সহ সভাপতি শংকর ঘোষ, যুগ্ম সম্পাদক ইমরান হুসাইন, নির্বাহী সদস্য সুমন ব্রহ্ম বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করেন। আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীনের নেতৃত্বে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়, আইডিয়াল প্রি ক্যাডেট স্কুল, মাগুরাঘোনা পুলিশ ক্যাম্প, খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ, চুকনগর ব্লাড ব্যাংক, চুকনগর ইলেকট্রনিক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
Please follow and like us:









