১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • নারীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রা ধরে রাখতে পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কার বিকল্প নাই।




নারীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রা ধরে রাখতে পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কার বিকল্প নাই।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৪ ২০২৬, ০০:৩৯ | 663 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সংসদে সংরক্ষিত নারী আসনে জায়গা পেতে বিএনপির শীর্ষ পর্যায়ে দৌড়ঝাঁপ করছেন নারী নেত্রী পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা। নারীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রা ধরে রাখতে বাগেরহাট জেলা বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের নির্দেশনা মোতাবেক মহিলা দলকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন তিনি। গেল নির্বাচনে তৃণমূল কর্মীদের সম্পৃক্ততা বাড়াতে লিফলেট বিতরণ এবং ভোট প্রার্থনার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা মোল্লাহাট উপজেলা মহিলা দলের আহ্বায়ক। এর আগে তিনি ইউনিয়ন মহিলা দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

জেলা বিএনপির অনেক নেতৃবৃন্দ জানিয়েছেন, দলের দুঃসময়ে মাঠে সক্রিয় এবং অসহায় নেতাকর্মীদের পাশে ছিলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা। তিনি বাগেরহাটের চারটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে অক্লান্ত পরিশ্রম, একের পর এক জনসংযোগ এবং উঠান বৈঠক করেছেন। বিভিন্ন মহিলা সংগঠনে নেতৃত্বের মাধ্যমে তিনি স্থানীয় জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন। জেলার সকল নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন। বাগেরহাটে যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছে তাদের মধ্যে পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা যোগ্য হিসেবে আলোচনার শীর্ষে আছেন বলে মন্তব্য করেন জেলা বিএনপি নেতৃবৃন্দ।

বিভিন্ন সংগঠনের মহিলা নেতৃবৃন্দ বলেন, রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা ও তার স্বামী উভয়েই বৈমানিক। তিনি পারিবারিকভাবে সচ্ছল ও নির্লোভ একজন নেত্রী। উচ্চশিক্ষায় শিক্ষিত নারী নেত্রী রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা খুব অল্প সময়েই তৃণমূল নেতাকর্মীদের মন জয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। সংরক্ষিত আসনে নারী সংসদ নির্বাচিত হলে অত্র অঞ্চলের নারী ও শিশু কল্যাণে ব্যাপক অগ্রগতি ও বর্তমান সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে।

পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা বলেন, ছাত্র জীবন থেকে শুরু করে বিএনপির রাজনীতিতে আমি সক্রিয়। দলের দুঃসময়ে নেতাকর্মীদের সহযোগিতা করেছি। বিএনপি ও জিয়া পরিবার আমার ভালোলাগা ও ভালোবাসার জায়গা । তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রত্যাশা সংরক্ষিত আসনে এমপি হিসেবে আমি মনোনীত হই। আমিও দায়িত্ব দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত। দীর্ঘদিনের ত্যাগ ও সাহসী ভূমিকার জন্য সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার যোগ্য প্রার্থী হিসেবে প্রমাণ করতে পেরেছি। সবকিছু মিলে সংরক্ষিত নারী আসনে দলের চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাকেই মনোনয়ন দিবেন বলে আশা করেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET