১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




পঞ্চগড়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯ ২০১৯, ০২:০১ | 876 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মো. নুর হাসান, পঞ্চগড়: পঞ্চগড়ে পৃথক ঘটনায় পানিতে ডুবে একই ইউনিয়নের দুই শিশু নিহত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে এঘটনা ঘটে। শিশু দুটির নাম তাসিম (০৪) ও ১৩ মাস বয়সী জান্নাতুল ফেরদৌস। তাসিম সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ডোলোপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে এবং জান্নাতুল ফেরদৌস বকশিপাড়া এলাকার রিয়াজুল ইসলামের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, তাসিমকে সকাল থেকে খুজে পাওয়া যাচ্ছিলনা, খুজাখুজির এক পর্যায়ে বেলা ১২ টার দিকে বাড়ির পার্শ্বের পুকুরের ধারে তার পড়নের প্যান্ট পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন এবং পুকুরে শিশু তাসিমের মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করে। অপরদিকে জান্নাতুল ফেরদৌসেরও মৃতদেহ বাড়ির পার্শ্বের পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে পরিবারের লোকজন। চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET