মুহাম্মদ ছাইফুল্যাহ ,পরশুরাম (ফেনী) প্রতিনিধি-
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ফেনীর পরশুরামে নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।
গত মংগলবার (৪ এপ্রিল) সকালে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম এর সভাপতিত্বে অফিসার্স ক্লাব হল রুমে ট্যাব বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দিন মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম বলেন, জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাবলেট সমূহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সেই আলোকে উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির সমন্বিত মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ১০২ জন শিক্ষার্থীর মধ্যে উপজেলা পরিসংখ্যান বিভাগের পৃষ্ঠপোষকতায় এ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
Please follow and like us:









