গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের অদূরে ঢাকা-রংপুর মহাসড়কের দুবলাগাড়ী নামক স্থানে বুধবার রাতে যেকোন সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি রড বোঝাই ট্রাক রাস্তার পশ্চিম পার্শ্বের খাদে উল্টে যায়।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উল্টে যাওয়া রড বোঝাই ট্রাকটি উদ্ধার করতে এসে তিন শিশুসহ ১৩ লাশ উদ্ধার করলো থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শি ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে ঢাকা থেকে রংপুর অভিমুখে আসা একটি রড বোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৩-৫৬৯৮) ঢাকা-রংপুর মহাসড়কের দুবলাগাড়ী নামক স্থানে রাতে যেকোন সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পশ্চিম পার্শ্বের একটি খাদে উল্টে যায়। বৃহস্পতিবার খবর পেয়ে থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও গোবিন্দগঞ্জ ফায়ার সাভির্সের টিম উদ্ধার কাজ চলাকালে পানির মধ্য হতে রডগুলো উপরে উঠানো সময় লাশ দেখতে পায়। পরে সেখান থেকে তিন শিশুসহ ১৩ জনের লাশ উদ্ধার করে।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান ও গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জিলানী জানান, দূর্ঘটনাা কবলিত স্থান হতে রডের নিজ থেকে তিন শিশুসহ ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ট্রাক ও লাশ গুলো গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির আওতায় নেয়া হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকৃত লাশগুলোর পরিচয় পাওয়া যায়নি।









