মোঃ অালী হাসান: জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
পুলিশ জনতা হাতে হাত,অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ।এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জনগণের মাঝে পুলিশের সেবা সুমহ পৌছে দিতে জয়পুরহাটের পাঁচবিবিতে নবাগত ওসি ফরিদ হোসেন অগ্রণী ভূমিকা পালন করছেন।সেই ধারাবাহিকতায় তুলনা মূলক অপরাধ পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে,পুর্বের থানা পুলিশ গত ১৭সালের ৫,৬,৭,৮ এই চার মাসে পুলিশের সার্বিক
কার্যক্রম,নারী ও শিশু মামলার সংখ্যা ছিল(২৪),মাদক মামলা ছিল(৩৩),চোরাচালান মামলা ছিল(৮)এবং মারামারিসহ অন্যান্ন মামলার সংখ্যা ছিল(৪৯)।অথচ একই সময়ের ব্যাবধানে ১৭সালের ৯,১০,১১,১২এই চার
মাসে ওসি ফরিদ হোসেনের সাফল্য দেখা যায় অনেকটা চোখে পড়ার মত।বর্তমানে সময়ে নারী ও শিশু মামলার সংখ্যা(১২) পুর্বে ছিল(২৪)যা পুর্বের থেকে (১২)কম,মাদক মামলার সংখ্যা(৪০)পুর্বে ছিল(৩৩)যা পুর্বের থেকে(৭)বেশি,চোরাচালান মামলা(৫০)পুর্বে ছিল(৮)যা পুর্বের থেকে(৪২)বেশি এবং মারামারিসহ
অন্যান্ন মামলা(২৭)পুর্বে ছিল(৪৯)যা পুর্বের থেকে (২২)কম। অপরাধ পরিসংখ্যানে দেখা যায়,নারী শিশু ও অন্যান্য মামলা কমলে ভাল,তা কমেছে।অপর দিকে মাদক ও চোরা চালান মামলা বৃদ্ধি পাওয়ার কথা তা বৃদ্ধি পেয়েছে।অর্থাৎ তিনি নীরবে কাজ করে যাচ্ছেন।সুধু
এখানেই সীমাবদ্ধ নয় তার কার্যক্রম।বর্তমানে আমাদের সমাজে বাল্যাবিয়ে ও মাদক মহামারি আকারে রুপ ধারন
করেছে।তার থেকে যুব সমাজকে রক্ষা করতে ইতিমধ্যেই তিনি বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহন করেছেন।বাল্যবিয়ে প্রতিরোধে উপজেলার বিভিন্ন স্কুল,মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়াচ্ছেন পাশাপাশি
হাট বাজার ও বিভিন্ন জায়গাতে গিয়ে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে জনসাধারণকে সোচ্চার হওয়ার আহ্বান
এবং অভিভাবকদের নিয়ে ছেলে-মেয়েদের
পড়াশোনা,মাদক ও ইভটিজিংয়ের মত ইত্যাদি অপরাধ মুলক কাজ থেকে বিরত রাখা ও বিভিন্ন আইনের জটিলতা
সম্পর্কিত মতবিনিময় সভাও করছেন।সবশেষে তিনি আরো বলেন,পুলিশ জনগণের শত্রু নয়,পুলিশ জনগণের বন্ধু।সমাজ থেকে অপরাধ নির্মুল করতে পুলিশের পাশাপাশি জনসাধারণকেও এগিয়ে আসতে হবে।









