, , ,

শিরোনামঃ-




পাথর রাখার জায়গা সংকটে মধ্যপাড়া খনি থেকে পাথর উত্তোলন বন্ধ ॥

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০২ ২০২৪, ২১:৫১ | 781 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি থেকে পাথর উত্তোলন সাময়িক বন্ধ করা হয়েছে। অবিক্রিত পাথরের মজুদ বৃদ্ধি পাওয়ায়, পাথর ইয়ার্ডে জায়গা সংকটের কারনে বৃহস্পতিবার সকাল থেকে পাথর উত্তোলন বন্ধ করা হয়। পাথর উত্তোলন বন্ধ হওয়ায় উৎপাদন শ্রমিকদের ছুটি দিয়েছে খনিটির উৎপাদন ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি।
খনি সুত্রে জানা গেছে, মধ্যপাড়া পাথর খনির ইয়ার্ডে সাড়ে ৫ লাখ টন পাথর রাখার ধারণ ক্ষমতা থাকলেও, বর্তমানে খনি ইয়ার্ডে পাথর রয়েছে প্রায় ১০ লাখ টন। একারনে পাথর উত্তোলন বন্ধ করতে হয়েছে বলে জানিয়েছেন খনি কর্তৃপক্ষ।
জানা গেছে, খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি প্রতিদিনে রেকর্ড পরিমাণ পাথর উত্তোলন করলেও, সেই পরিমান পাথর বিক্রি হয়নি খনি থেকে। ফলে দিন দিন অবিক্রিত পাথরের মজুদ বৃদ্ধি পেতে থাকে খনির পাথর ইয়ার্ডে।
খনির পাথর বিক্রয়ের তথ্যসুত্রে জানা গেছে, খনিটিতে প্রতিমাসে পাথর বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এক লাখ ৫০ হাজার টন। কিন্তু প্রতিমাসে গড়ে পাথর বিক্রি হয়েছে ৫০ হাজার থেকে ৬০ হাজার টন, এতে একদিকে যেমন খনিটি কাংখিত লাভ থেকে বঞ্চিত হয়েছে, অপরদিকে খনি ইয়ার্ডে অবিক্রিত পাথরের মজুদও বৃদ্ধি পেয়েছে।
খনি সুত্রে জানা গেছে, গত অর্থ বছরে পাথর বিক্রি হয়েছিল ৫লাখ ৭১ হাজার টন। এবছর বিক্রি হয়েছে ২ লাখ ৫৬ হাজার টন। অথচ তার পূর্বের অর্থ বছরে পাথর বিক্রি হয়েছে সাড়ে ৯ লাখ টন।
এ বিষয়ে জানতে চাইলে মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কোম্পানী লিঃ এর এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু দাউদ মুহাম্মদ ফরিদুজ্জামান বলেন, ইতোমধ্যে পাথর বিক্রি বৃদ্ধির লক্ষ্যে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন অল্প সময়ের মধ্যে পাথর বিক্রি বৃদ্ধি পাবে এবং পাথর ইয়ার্ড খলি হয়ে উঠবে।

 

 

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET