, , ,

শিরোনামঃ-




পূর্ব সুন্দরবনে হরিণের মাংস সহ আটক-১

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ১৮ ২০১৮, ১৯:০৬ | 866 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস:- বাগেরহাটে  পূর্ব সুন্দরবন থেকে হরিণের মাংসসহ পলাশ সরদার (৩৫) নামে এক যুবককে বন বিভাগ আটক করেছে ।

বুধবার   চাঁদপাই রেঞ্জের কাটাখাল এলাকা থেকে তাকে আটক করা হয়। পলাশ মোংলা উপজেলার জয়মনি এলাকার নবীন সরদারের ছেলে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিন কবির বলেন, পাচারের উদ্দেশে হরিণের মাংস বহনের অভিযোগে পলাশকে আটক করা হয়েছে। এসময় ১৫ কেজি হরিণের মাংস ও একটি হরিণের চামড়া উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, জয়মনি স্টেশন কর্মকর্তা কামরুল হাসান বাদী হয়ে পলাশের বিরুদ্ধে বন আইনে মামলা করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পলাশকে বাগেরহাট বন আদালতে পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET