জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে ধানবান্ধী আদর্শ মানব কল্যাণ সমাজের সভাপতি ও ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বর্তমান ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ আব্দুস সাত্তারের
নিজস্ব অর্থায়নে ২ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন ।
৩০ শে সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময় ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ অফিসে কার্যালয় থেকে এই উপহার সামগ্রী প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ধানবান্ধী আদর্শ মানব কল্যাণ সমাজের সাধারণ সম্পাদক, প্রফেসর মাসুদ রানা। বিশিষ্ট সমাজ সেবক নুরুল ইসলাম ।সমাজসেবক ও ব্যাংকার আব্দুল্লাহ শেখ প্রমুখ।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে, মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে মোনাজাত করেন।









