“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সহোযোগিতায় ছিলেন ল্যাম্ব এর সাপোটিভ এ্যাডোলেভেন্স এন্ড ইয়ুথ সেক্সচুয়াল রিপ্রোডাকটিভ হেলথ এন্ড রাইটস প্রকল্প। এই উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন এলাকা ঘুরে উপজেলা চত্তরে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল এর সভাপতিত্বে উপজেলা হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহসিন আলী, উপজেলা সহকারী প্রকৌশলীমিজানুর রহমান,মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার,আইসিটি অফিসার তাসলিমা বেগম, ল্যাম্ব এর সাপোটিভ এ্যাডোলেভেন্স এন্ড ইয়ুথ সেক্সচুয়াল রিপ্রোডাকটিভ হেলথ এন্ড রাইটস প্রকল্পের টেকনিক্যাল অফিসার মনিকৃষ্ণ রায়,ফিল্ড কো-অর্ডিনেটর রুহুল আমিন প্রমুখ।
Please follow and like us: