, , ,

শিরোনামঃ-




ফুলবাড়ীতে আদিবাসী গৃহবধুর আত্মহত্যা

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৫ ২০২০, ১৭:০৪ | 1030 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে রনজিতা হাঁসদা (২৫) নামের এক গৃহবধূ রহস্যজনকভাবে বিষপানে আত্মহত্যা করেছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের আটপুকুরহাটের রামেশ্বরপুর আদিবাসী পাড়ায় ঘটনাটি ঘটেছে। মৃত রনজিতা ওই পাড়ার পরিমল মার্ডীর স্ত্রী।
পরিবার সুত্রে জানা যায়, দীর্ঘ ১০ বছর আগে পরিমলের সাথে রনজিতা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরপর থেকে সবকিছু ঠিকই চলছিলো। কিন্তু প্রায় সময় সে জ্ঞান হারিয়ে ফেলে,কাউকে চিনতে পারতেন না এবং বাসাবাড়ির সবকিছু উল্টাপাল্টা করে ফেলতেন।
গৃহবধুর স্বামী পরিমল মার্ডি বলেন, গত শুক্রবার সকাল থেকে তারা বাড়ির পার্শ্ববর্তী মিশনের একটি অনুষ্ঠানে অংশ নেন। কিন্তু সে অনুষ্ঠানে রনজিতাকে যাওয়ার কথা বললে, বাসায় কেউ না থাকায় সে গবাদিপশুদের দেখাশুনা করবে। সেজন্য সবাই অনুষ্ঠানে গেলেও রনজিতা যায়নি। পরে রাত ৯টায় পরিবারের লোকজন বাসায় এসে দেখেন রনজিতা মাটিতে গড়িয়ে ছটপট করছে। পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। তাদের দাম্পত্যজীবনও অনেক সুখের ছিলো,তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা বোঝা যাচ্ছে না বলে জানান তার স্বামী।
রনজিতার মা বাহামুনি সরেন ও ছোটবোন সঙ্গিতা হাঁসদা বলেন, রনজিতার ছোট থেকেই একটু মাথার সমস্যা ছিলো। সে প্রায় সময় সকলকে ভুলে যেতো। অশোভন আচরণ করতো। হয়তো তার আত্মহত্যার কারণও সেটির মধ্যেই কিছু হতে পারে। তার দাম্পত্য জীবন সুখের ছিলো। কোনপ্রকার পারিবারিক কলহ ছিলো না।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, বিষপানে তার মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনপ্রকার অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET