, , ,

শিরোনামঃ-




ফেনীতে নকল আইসক্রীম: ব্যবসায়ীর কারাদন্ড

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১০ ২০১৮, ১৮:২৭ | 832 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিজস্ব প্রতিবেদক:
ফেনীতে ভোক্তা অধিকার সংরক্ষণে ও ভেজালের বিরুদ্ধে মঙ্গলবার ( ১০ এপ্রিল) দুপুরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।
এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

এ সময় ফেনীর পাঁচগাছিয়া তেমুহনী বাজারে গিয়ে দেখা যায়, ফ্রিজের ভেতর শত শত আইসক্রীম যার  মোড়কে লেখা কোয়ালিটি আইসক্রিম। মোড়কের গায়ে প্রস্তুতকারক হিসেবে চট্টগ্রামের ঠিকানা। অথচ এই আইসক্রীম তৈরী হচ্ছে ফেনীতে। বেশিরভাগ আইসক্রিমে নেই কোন মেয়াদ, নেই বি এস টি আই এর অনুমোদন। এসব আইসক্রিমের ভোক্তাদের এক বড় অংশ শিশুরা হওয়ায় আদালত অভিযুক্ত মালিক নাসির উদ্দিন চৌধুরী (৫৫) কে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ও প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার নির্দেশ প্রদান করে।

অভিযানে স্বাস্থ্য বিভাগের জেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET