সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ফেক আইডির মাধ্যমে নিজের বিরুদ্ধে কিছু কতিপয় কুরুচিপূর্ণ ব্যক্তিবর্গ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্র মূলক অপপ্রচার চালিয়ে সম্মান ক্ষুন্ন করছে দাবি করে প্রতিবাদ ও নিন্দা জানান আলমগীর সিদ্দিকী। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে তিনি স্থানীয় নিজকুঞ্জরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্ব রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিরুদ্ধে মিথ্যা প্রচারের প্রতিবাদ জানিয়ে তিনি জানান, আমার ব্যবসায়িক, সামাজিক ও রাজনৈতিক অবস্থানে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল আমার সুনাম বিনষ্ট করতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কুচক্রী মহল কোন ভাবেই আমাকে ঘায়েল করতে না পেরে অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের সহযোগিদের মাধ্যমে আমার বিরুদ্ধে কিছু মিথ্যা ও কুরুচিপূর্ণ পোস্ট করছে। আলমগীর সিদ্দিকী প্রতিবাদে উল্লেখ করেন, কুচক্রী মহল কর্তৃক এহেন ষড়যন্ত্র মূলক অপপ্রচারের বিরুদ্ধে স্থানীয় সর্বস্তরের জনসাধারণ নিন্দা জ্ঞাপন করলেও বিষয়টি আমার জন্য মানহানিকর বিষয়। যেহেতু, ছাত্র জীবন থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনুসারী এবং বিএনপির সকল আন্দোলন সংগ্রামে আমি সামনের সারির একজন যোদ্ধা এবং ঘোপাল ইউনিয়ন বিএনপিসহ উপজেলা বিএনপির ভাইটাল পোস্ট ধারী একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে সকলের নিকট পরিচিত সেই অবস্থায় যারা আমার সম্মান ক্ষুন্ন করতে মিথ্যাচার করছে আমি এর তীব্র নিন্দা প্রকাশের পাশাপাশি এদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহনের প্রস্তুতী গ্রহণ করছি।
Please follow and like us:








