, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রলীগ কর্মী নিহত!!




বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রলীগ কর্মী নিহত!!

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৮ ২০২০, ১৪:১৮ | 1003 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নুর ইসলাম রকি (২২) নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। নিহত রকি নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের শশীনগর গ্রামের আব্দুস সালামের ছেলে।
তিনি সরকারী আজিজুল হক কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। একই সাথে কলেজ ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। রকির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ।
জানা গেছে রবিবার (২৭ডিসেম্বর) রাত্রি সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে পন্ডিত পুকুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। পিছন দিক থেকে তাদের মোটরসাইকেলে ট্রাক ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের পেছনে বসে ছিল ছাত্রলীগ কর্মী রকি। ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন রকি। এ সময় তাকে উদ্ধার করে শহরের কলোনিতে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।
সেখানে নেওয়ার পর পরই  অবস্থা বেগতিক হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ বলেন, ‘নিহত রকি ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিল। তার মৃত্যুতে একজন পরিশ্রমী, কর্মঠ্য ও সর্বোপরি স্নেহের ছোট ভাইকে অকালে হারালাম।।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET