১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • বগুড়ার শিবগঞ্জে ধান ক্ষেত থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ !




বগুড়ার শিবগঞ্জে ধান ক্ষেত থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ !

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৬ ২০২০, ১২:৩৭ | 936 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার শিবগঞ্জে ধান ক্ষেত থেকে শিরিনা সুলতানা (২৩) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে উপজেলার রায়নগর ইউনিয়নের আচলাই গ্রাম থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধু শিরিনা একই উপজেলা নয়াপাড়ার  সেকেন্দার আলীর মেয়ে। শিবগঞ্জ থানার এস আই সাহেব গণি জানান, সকালে ধান ক্ষেতে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়  পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, ঘটনার পর থেকে ওই নারীর স্বামী মামুন পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET