১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বগুড়া স্বাস্থ্য বিধি মেনে সন্ন্যাস পূজা উদযাপন।

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মার্চ ২১ ২০২১, ১৩:০০ | 1118 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ আতিকুর হাসান সজীব, আদমদীঘি (বগুড়া), প্রতিনিধি ঃঃ বগুড়ার  আদমদীঘির সান্তাহারে করোনা স্বাস্থ্য বিধি মেনে হিন্দু ধর্মের রিতি অনুযায়ি সকলের মঙ্গলের জন্য সন্ন্যাস পূজা উদযাপন হয়।

উপজেলার বড় আখিড়া গ্রামে শনিবার (২০মার্চ) এ পূজার আয়োজন করা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে এ পূজা পালন করলে সকলের মনের আশা পূরণ হয়। প্রতিবারের মত এবারও নানা আয়োজনের মধ্যে পালন করা হয় এই দিনটি। তবে এবার একটু ভিন্ন চিত্র ছিল পূজা মন্ডবে, মহামারি করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্য বিধি মেনে পূজার আনন্দ উদযাপন করা হয়।

পূর্জা মন্ডবে আশা বিষ্ণু নামের এক ব্যাক্তি বলেন , প্রতিবারের মতো এবারও নানা আয়োজনের মধ্যে দিয়ে পালন করা হচ্ছে সন্ন্যাস পূজা, প্রতিবার অনেক জায়গায় পূজার মন্ডব হলেও এইবার দুই এক জায়গায় পূজার মন্ডব করা হয়।

সান্তাহার বড় আখিড়া গ্রামের পুরোহিত শুভ চক্রবর্ত্তী বলেন, প্রতিবছর চৈত্র মাসে একটি শুভ দিন দেখে উদযাপন করা হয় সন্ন্যাস পূজা। এ পূজার দ্বারা সকলের মনের আশা পূরন হয় এবং সকলের মঙ্গল হয়। এবার আদমদীঘিতে করোনা মহামারির কারনে স্বাস্থ্য বিধি মেনে চৈত্র মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি দিনে এই পূজা পালন করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET