৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • বঙ্গবন্ধুর ইতিহাস জানতে যুবলীগ নেতার উদাত্ত আহ্বান : অসমাপ্ত আত্মজীবনী উপহার




বঙ্গবন্ধুর ইতিহাস জানতে যুবলীগ নেতার উদাত্ত আহ্বান : অসমাপ্ত আত্মজীবনী উপহার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯ ২০১৮, ১৯:০১ | 874 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খোকন, দৌলতপুর থেকেঃ-  বুধবার ১৯ সেপ্টেম্বর দুপুরে ক্লাসের বিরতিতে স্থানীয় দৌলতপুর অনার্স কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী তুলে দেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের।

এসময় তিনি, ছাত্ররাজনীতি এবং শেখ মুজিবুর রহমানের আদর্শের গুরুত্বের কথা তুলে ধরে বলেন, লোভ-লালসা কিংবা ব্যক্তি স্বার্থ নয়, জাতির জনকের আদর্শের রাজনীতি করতে হবে। বঙ্গবন্ধু এবং তার রাজনৈতিক মতাদর্শ, সুষ্ঠ গণবান্ধব কৌশল জেনে পরিচ্ছন্ন রাজনীতির জন্য পরামর্শ দেন তিনি।
ছাত্রলীগের নেতাদের নেতৃত্বে কলেজের সব শিক্ষার্থীদের এধরনের ইতিহাস পড়তে এবং জেনে রাখতে আহ্বান জানান আব্দুল কাদের।
দ্যা ইউনিভার্সিটি প্রেস লিমিটেড এর প্রকাশিত বইটিতে ইতিহাস সত্ব দেয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জীবনী ও স্মৃতিকথা ক্যাটাগরির এই বইতে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের নানা বাস্তব চিত্র এবং তাঁর লিখে রাখা পরিবারের কিছু গল্প ইতোমধ্যে পাঠকের মন কেড়েছে।
উপস্থিত শিক্ষার্থীরা কৃতজ্ঞতার সাথে হাতে তুলে নেন ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ।  এসময় শিক্ষক সাংবাদিকসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET