৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বরিশালের দুই হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৩ জনের মৃত্যু

খোকন হাওলাদার, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৮ ২০২১, ১৬:০০ | 921 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১১ জন রোগীর মৃত্যু হয়েছে। এখনও চিকিৎসাধীন আছেন ২৮০ জন রোগী।

অপরদিকে করোনা ডেডিকেটেড বরিশাল জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২ জন রোগীর মৃত্যু হয়েছে। এখনও সেখানে চিকিৎসাধীন রয়েছেন ৪৫ জন রোগী।

শের-ই বাংলা মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গতকাল শনিবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ২৭৭ জন রোগী। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩৩ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ১১ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ২ জনের করোনা ছিলেন পজিটিভ। আজ রবিবার (৮ আগস্ট) সকাল পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ২৮০ জন রোগী। যার মধ্যে করোনা আক্রান্ত ৯২ জন। অন্যদের নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে করোনা ডেডিকেটেড বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিগত ২৪ ঘণ্টায় ২ জন রোগীর মৃত্যু হয়েছে। ২ জনের করোনা ছিলো পজিটিভ। আজ রবিবার (৮ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৪৫ জন রোগী। জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার গত প্রায় দেড় মাস পর অনেকাংশ কমেছে। গত শনিবার রাতের সব শেষ রিপোর্টে ২১৫ জনের নমুনা পরীক্ষায় ৬৩ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ছিলো ২৯.৩০ ভাগ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET