৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বরিশালে ব্যবসায়ী সমিতির সভাপতিসহ চার মাদক বিক্রেতা গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০১৮, ২০:৪৩ | 808 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খোকন হাওলাদার,বরিশাল থেকেঃ-  বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতিসহ চার মাদক বিক্রেতাকে বুধবার রাতে ১২৪ পিস ইয়াবাসহ গৌরনদীর বাটাজোর এলাকার কবিবাড়ি ব্রিজের ওপর থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে ৫৯ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা শহিদ বেপারী, ৫২পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা কালাম সরদার, সাত পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা মাসুদ রানা ও ছয় পিস ইয়াবাসহ অপর বিক্রেতা আলামিন খলিফাকে গ্রেফতার করে। ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের মধ্যে উত্তর মোড়াকাঠি গ্রামের এমএ তাহের খলিফার পুত্র আলামিন খলিফা বামরাইল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি। আটকৃত সকলের বাড়ি উত্তর মোড়াকাঠি গ্রামে। এ ঘটনায় গৌরনদী মডেল থানার এসআই আলমগীর হোসেন বাদি হয়ে আটককৃত ওই চার মাদক বিক্রেতাকে আসামি করে বৃহস্পতিবার সকালে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET