বৃহস্পাতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১২ টায় ফেনীর ছাগলনাইয়া মোকামিয়াস্থ বাংলাদেশ-ভারত সীমান্ত সড়কের শুভ উদ্ভোধন করেন ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার এমপি। সড়কের উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ, ছাগলনাইয়া উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার। এসময় বীর মুক্তিযোদ্ধা মাস্টার মফিজুল করিম, আবদুল হাই মেম্বার, রাধানগর ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুর রউপ ভুইয়া, উপজেলা জাসদের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন ভুইয়া, পৌর জাসদের সভাপতি কাজী মিজানুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশকল অধিদপ্তর ফেনী’র বাস্তবায়নে এ সড়কের কাজ সম্পন্ন হয়।









