২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • বাগেরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বিএনপি নেতাসহ ১৪ জন নিহত, প্রতিমন্ত্রীর শোক




বাগেরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বিএনপি নেতাসহ ১৪ জন নিহত, প্রতিমন্ত্রীর শোক

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৩ ২০২৬, ১২:০৮ | 651 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মংলা পৌর বিএনপির এক নেতাসহ ১৪ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই একটি মাইক্রোবাসের যাত্রী ছিলেন। এ মর্মান্তিক ঘটনায় মংলা শহরসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল চারটার দিকে খুলনা–মোংলা মহাসড়কের রামপাল উপজেলার গুনাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন মংলা পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুর রাজ্জাক (৬২), আহাদুর রহমান সাব্বির (৩০), আব্দুল্লাহ সানি (৩০), ঐশি (২৮), ফাহিম শিকারি (১), ফারহানা সিদ্দিকা (৩৩), আলিফ (১৩), আরফা (৭), আয়রা (২), আনোয়ারা বেগম (৫৮), মার্জিয়া আক্তার মিতু (২৫), মিনারুল আলম সবুজ (৪২) এবং মাইক্রোবাসের চালক মো. নাইম হোসাইন (২৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রাজ্জাক তার পুত্রবধূ ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে খুলনার কয়রা উপজেলার নাকশা এলাকা থেকে একটি বড় মাইক্রোবাস (হাইয়েস) গাড়িতে করে মংলার উদ্দেশ্যে রওনা হন। বিকেল চারটার দিকে মাইক্রোবাসটি রামপালের গুনাই ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মংলা থেকে খুলনাগামী বাংলাদেশ নৌবাহিনীর একটি দ্রুতগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উদ্ধারকারীরা আহতদের মধ্যে চারজনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও ১০ জনের মৃত্যু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মাইক্রোবাসের চালকসহ মোট ১৪ জনের মৃত্যুর বিষয়টি বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান।
এই মর্মান্তিক দুর্ঘটনায় একটি পরিবারের বহু সদস্য একসঙ্গে প্রাণ হারানোয় এলাকায় গভীর শোক ও শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET