, , ,

শিরোনামঃ-




বাগেরহাটে ৩ বছরের শিশু ধর্ষন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ২৮ ২০১৯, ১৯:২১ | 1039 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাট জেলা প্রতিনিধিঃ- বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ৩ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। নির্যাতিতা শিশুটির মা বাদী হয়ে রবিবার রাতে মোল্লাহাট উপজেলার  আড়ুয়াকান্দি গ্রামের পান্নু খন্দকারের ছেলে ফাহাদ খন্দকারকে (১৮) আসামি করে মোল্লাহাট থানায় মামলা দায়ের করেন।

জানা যায়, গত মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের পান্নু খন্দকারের স্ত্রী লাভলী বেগমের ডাকে মায়ের সাথে তাদের বাড়িতে যাই। সেখানে ঘরে বসে তারা গল্প করছিলো। এসময় শিশুটি বর্ষা নমিয় অপর একটি শিশুর সঙ্গে উঠানে খেলছিল। কিছুুক্ষণ পর চকলেটের লোভ দিয়ে পান্নু খন্দকারের ছেলে ফাহাদ তার ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে তার মা দৌড়ে আসে ও বিছানায় রক্ত দেখতে পাই।  একপর্যায়ে ফাহাদ পালিয়ে যায়।

আরও জানাযায়, ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে ফাহাদের মা লাভলী বেগম মেয়ের সুস্থতার জন্য কিছু ওষুধ এনে দেন। এঘটনা লোকজন জানলে মেয়ের বিয়ে হবে না বলেও ভয় দেখান। শিশুটি সুস্থ না হওয়ায় মোল্লাহাট উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে শনিবার বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবীর জানান, শিশুটির মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET