কুমিল্লার বাঙ্গরা থানায় ব্রাইট ফিউচার পাবলিক স্কুলে শিক্ষার্থীদের ইউনিক আইডি করার লক্ষে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আয়োজন করেন স্কুলটি। মায়ের দোয়া লাইব্রেরী এন্ড ষ্টেশনারীর সহযোগিতায় প্রায় দেড়শতাধীক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সজিব মিয়া জানান বাংলাদেশ সরকার সকল শিক্ষার্থীদের ইউনিক আইডি প্রদান করবে। সেখানে রক্তের গ্রুপ প্রয়োজন। শিক্ষার্থীরা বিভিন্ন হাসপাতালে গিয়ে পরিক্ষা করলে অনেক টাকা ব্যায় হবে ও সময়ের ব্যাপার বিধায় আমরা এটি স্কুল প্রাঙ্গণে ব্যবস্থা করেছি।
রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির সার্বিকভাবে সহযোগীতা করে বাঙ্গরা বাজার থানা রক্তদান সংগঠন। স্বেচ্ছাসেবী মোঃ সজিব, কাউছার মমিন, মাহফুজ, আব্দুল কাইয়ুম ও ফরহাদ খানের উপস্থিততে গ্রুপিং কার্যক্রম সম্পন্ন হয়।
Please follow and like us:









