, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • বান্দরবানে জেলা শ্রমিকলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত




বান্দরবানে জেলা শ্রমিকলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : নভেম্বর ০৪ ২০১৮, ১৮:১২ | 852 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বান্দরবান প্রতিনিধি: জাতীয় শ্রমিকলীগ বান্দরবান জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় পৌর এলাকার হিলটন হোটেলের কমফারেন্স রুমে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিক লীগ বান্দরবান জেলা শাখার সভাপতি মোহাম্মদ মুছা কোম্পানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। জাতীয় শ্রমিক লীগ বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের স ালনায় পরিচিতি সভায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও পার্বত্য আ লিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুর রহমান, আব্দুর রহিম চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস, সাংগঠনিক সম্পাদক মোজ্জামেল হক বাহাদুর,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলামসহ প্রমুখ।

এ সময় অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় শ্রমিকলীগ বান্দরবান জেলা শাখার নব গঠিত কমিটিকে আগামী একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্বত্য বীর, উন্নয়নের রুপকার, পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে ৬ষ্ট বারের মত নির্বাচনে জয়লাভ করার জন্য প্রাণপন চেষ্টা চালিয়ে যেতে হবে। শ্রমিক লীগের সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রম অবশ্যই আগামীতে বান্দরবানে আবার নৌকা প্রতীককে বিজয় করতে সক্ষম হবে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি জাতীয় শ্রমিকলীগ বান্দরবান জেলা শাখার নবগঠিত কমিটির সকল সদস্যদের আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানিয়ে সকল নেতাকর্মী, সমর্থকদের ধন্যবাদ জ্ঞাপন ও নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET