১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বিএনপি প্রতিশোধের রাজনীতি করেনা

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : মে ২৭ ২০২৩, ১০:৫৮ | 823 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি’র ১০ দফা দাবিতে সুনামগঞ্জে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।
২৬ মে সকাল ১০ ঘটিকায় কর্মসূচি পালন করে জেলা বিএনপি।
বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, বিএনপি প্রতিশোধের রাজনীতি করেনা, আমাদের হাজার-হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, অনেক নেতাকর্মীদের গুম করা হয়েছে। সরকারের পতন চেয়ে তিনি বলেন, দ্রব্যমূল্যের উবর্ধগতিতে মানুষের ঘরে ঘরে আগুন লেগেছে, মামলা দিয়ে দলীয় নেতাকর্মীদের দেশব্যাপী হয়রানী করা হচ্ছে। আন্দোলন শুরু হয়ে গেছে। ভোট চোর ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে এক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান তিনি।
সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ও সহসভাপতি অ্যাডভোকেট শেরেনুর আলীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য নজির হোসেন, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন প্রমুখ সহ আরো অনেকেই।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET