, , ,

শিরোনামঃ-




বিটিসিএলএফ এনইউ শাখার সদস্যদের শপথ গ্রহণ

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৩ ২০২২, ২৩:২৫ | 1486 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টায়, অনলাইন মিটিং প্লাটফর্ম গুগল মিট’র মাধ্যমে শপথ গ্রহণ করা হয়। এসময় শপথ বাক্য পাঠ করান, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আজহার মাহমুদ। ২০২২-২৩ কার্যবর্ষের নতুন কমিটির সবাইকে তিনি শপথ পাঠ করান।
পরে কমিটির সবাই তাদের নিজ অনুভূতি ব্যক্ত করেন। সেইসাথে সংগঠনকে এগিয়ে নিতে সর্বোচ্চ গুরুত্ব দেবার প্রতিশ্রুতি দেন তারা৷ এসময় ফোরামের সভাপতি আজহার মাহমুদ কমিটির সবাইকে তার নিজ দায়িত্ব সম্পর্কে অবহিত করেন।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট এক প্রেস বিজ্ঞপ্তিতে তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন আজহার মাহমুদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইসরাত জাহান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET