, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • বিরলে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি




বিরলে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : আগস্ট ১৫ ২০২৪, ১৫:৩৮ | 826 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বিরলে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গনহত্যার দায়ে সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১৪ আগষ্ট (বুধবার) বিকেলে বিরল পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি বিরল পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষীন করে বকুল তোলা মোড়ে এসে অবস্থান নিয়ে আলোচনা সভায় যুক্ত হয়। এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব দলের যুগ্ম  আহ্বায়ক মমিনুল ইসলাম, মামুনুর রশীদ, প্রমূখ আলোচনা সভা শেষে সকল নেতৃবৃন্দ অস্থায়ী কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করে।
সকল কর্মসূচিতে অন্যদের মধ্যে  উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএমপির পরিবেশ বিষয়ক সম্পাদক, ভিপি হামিদুর রহমান,বিএমপি নেতা আব্দুল হাকিম,বিরল উপজেলা যুব দলের য্গ্ন আহ্বায়ক কুরবান আলী, সেলিম রেজা,পৌর যুব দলের যুগ্ন আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, জাহাঙ্গীর আলম, বিরল উপজেলা তাতী দলের আহ্বায়ক লুৎফর রহমান,বিরল উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সুমন রেজা, ১০ নং রাণীপুকুর ইউনিয়ন যুবদলের সভাপতি আবু বক্কর সিদ্দিক,২ নং ফরাক্কাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি, রুবেল রানা প্রমূখ উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET