দিনাজপুরের বিরামপুর পৌর শহরের দোয়েল মোড় এলাকায় সোমবার ট্রাক চাপায় বিদ্দিস আলী বিদ্যুৎ (৬০) নামের এক বৃদ্ধ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১২টায় তিনি মোটরসাইকেল চালিয়ে হিলির দিকে যাওয়ার সময় পিছন থেকে একটি ট্রাক তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বিদ্যুৎ দিনাজপুর সদর উপজেলার বাঁশেরহাট এলাকার রইস উদ্দিনের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, পরিবারের নিকট নিহতের মৃতদেহ হস্তান্তর করা হয়ছে এবং এ ঘটনায় সড়ক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Please follow and like us:









