৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • বিরামপুরে ডাঃ জাহিদ হোসেনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক‍্যাম্প ও বিনামুল্যে ঔষধ বিতরণ 




বিরামপুরে ডাঃ জাহিদ হোসেনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক‍্যাম্প ও বিনামুল্যে ঔষধ বিতরণ 

মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৪ ২০২৫, ২২:৪২ | 672 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‎বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সম্ভাব‍্য প্রার্থী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এর সার্বিক তত্বাবধানে বিরামপুর পাইলট উচ্চ বিদ‍্যালয় প্রাঙ্গণে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন সমূহের আয়োজনে শুক্রবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক‍্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
‎বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র চলমান কর্মসূচির অংশ হিসেবে একযোগে দিনাজপুর-৬ সংসদীয় আসনের বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর এ চারটি উপজেলায় ফ্রি মেডিকেল ক‍্যাম্প ও বিনামুল্যে ঔষধ বিতরণের কার্যক্রম পরিচালিত হচ্ছে। শুক্রবার সকালে অধ‍্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত থেকে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর হুমায়ুন কবির মিলন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর শওকত আলী, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম ও নুরে আলম নুরা, উপজেলা যুবদলের সদস্য সচিব এ‍্যাডভোকেট মিঞা শিরন আলম সহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
‎বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ফ্রি মেডিকেল ক‍্যাম্পে শুক্রবার সকাল থেকেই রোগীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ফ্রি মেডিকেল ক‍্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর পরে বিনামূল্যে ঔষধ পেয়ে গরীব রোগীদের মধ্যে আত্মতৃপ্তি ও সন্তুষ্টি দেখা গেছে। বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে এ ধরনের কার্যক্রম আগামীতেও চলমান থাকবে, এমনটাই প্রত‍্যাশা করেন উপস্থিত রোগীরা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET