, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিরামপুরে ফোরাম-৮২ কল্যাণ পরিষদের খাদ্যসামগ্রী বিতরণ




বিরামপুরে ফোরাম-৮২ কল্যাণ পরিষদের খাদ্যসামগ্রী বিতরণ

মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১০ ২০২০, ১৯:০২ | 832 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বিরামপুরে করোনা ভাইরাসের কারণে সাময়িক কর্মহীন শ্রমজীবী মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ফোরাম-৮২ কল্যাণ পরিষদ। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৩ টায় পৌর শহরের পুরাতন বাজার হাটের গলিতে নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে উপস্থিত সকলকে সারিবদ্ধ ভাবে দাঁড় করিয়ে তাদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। যার মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, লবণ, তেল ও এন্টিসেপটিক সাবান।

ফোরাম-৮২ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ পারভেজ কবীর জানান, ফোরামের সভাপতি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব মোঃ হুমায়ুন কবীরের পরামর্শে প্রাথমিকভাবে আমরা ৫’শ কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন, ফোরামের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আক্কাস আলী, যুগ্ন-সাধারণ সম্পাদক নূর-ই আলম, ফজলুর রহমান, কোষাধ্যক্ষ দানিজ উদ্দীন, সদস্য নিপেন্দ্র নাথ প্রমূখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET