৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বীরগঞ্জে জমিতে পানি নেওয়াকে কেন্দ্র করে বৃদ্ধের হাতের কব্জি কর্তন, আহত-১

নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৩ ২০২৪, ২১:১৪ | 767 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বীরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফয়জুল হক নামের এক বৃদ্ধ’র হাত কেটে ফেলেছে। এ ঘটনায় বৃদ্ধে’র ছেলে হাসমত গুরুতর আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার মোহনপুর ইউনিয়নের জোতরঘু গ্রামে।

সরজমিনে গেলে স্থানীয়রা জানান, শনিবার সকল সাড়ে ১০ টার দিকে ফয়জুল হক ও তার ছেলে হাসমত বাড়ীর অদুরে পার্শ্ববর্তী নিজস্ব লিচু বাগানে পানি নিতে অর্থাৎ সেচ দিতে গেলে একই এলাকার মো: ইরফান আলী’র ছেলে স্বপন (২৭) এবং একরামুল হক (৪৫) সহ অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এ সময় স্বপন বৃদ্ধ ফয়জুল হকের ডান হাতের কব্জি কেটে হাত দ্বিখন্ডিত করে পালিয় যায়।

আহত ফয়জুল হক কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখান থেকে বর্তমানে আহত বৃদ্ধকে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে বলে পরিবারের লোকজন নিশ্চিত করেছেন।

মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন জানায়, পরিষদের পিছনেই ঘটনাটি ঘটেছে, যা দুক্ষজনক।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত এবিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET