৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বুধহাটায় নদীর চর থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৩ ২০১৮, ১৮:৩৭ | 1026 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্কঃ- আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে বেতনা নদীর চর থেকে ইসরাফিল সরদার (১৯) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়েছে। ইসরাফিল সরদার উপজেলার কুল্যা ইউনিয়নের কুল্যা গ্রামের মোসলেম সরদারের পুত্র। ঘটনাটি ঘটেছে, শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে নওয়াপড়া গ্রামের চন্ডিতলা নামক স্থানে সিরাজ ঢালীর মৎস্য ঘেরের পূর্ব পার্শ্বে বেতনা নদীর চরে ওয়াবদা রাস্তার গায়ে। ইসরাফিলের পরিবার সূত্রে জানাগেছে, সে শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে তার মটর ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। তারপর থেকে তার আর কোন খোজ পাওয়া যায়নি। তার মটরভ্যানের কোন সন্ধান এখনও পাননি তার পরিবার। তার পরিবার আরও জানায় যেখানে তার লাশ পাওয়া গেছে অর্থাৎ নওয়াপাড়া গ্রামেই তার শ্বশুর বাড়ি। কয়েক মাস আগে নওয়াপাড়া গ্রামের হাকিম গাজীর কন্যার সাথে তার বিয়ে হয়। জানাগেছে, ইসরাফিলের স্ত্রী ঢাকায় গার্মেন্সে কাজ করেন। শ্বশুর শাশুড়িও ঢাকায় মুজুরি খাটেন। আশাশুনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহীন ঘটনাস্থান পরিদর্শন করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET