২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • বেগম খালেদা জিয়ার সঙ্গে অন্যায় আচরণের শাস্তি দিল্লিতে বসে ভোগ করছেন শেখ হাসিনা – কাজী নাহিদ 




বেগম খালেদা জিয়ার সঙ্গে অন্যায় আচরণের শাস্তি দিল্লিতে বসে ভোগ করছেন শেখ হাসিনা – কাজী নাহিদ 

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৬ ২০২৫, ২০:৩৮ | 698 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতীয় পাটির (কাজী জাফর ) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ বলেছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেঁয়ারপারসন
বেগম খালেদা জিয়া এদেশের মানুষের জন্য এই অঞ্চলের মানুষের জন্য যা করছেন, এদেশের মানুষ তাহা চিরদিন মনে রাখবে, এটাই প্রমাণ করে তিনি এদেশের মানুষের হৃদয়ে নেত্রী, খালেদা জিয়ার শুধু একজন নেতা নন তিনি গণতন্ত্রের প্রতীক, এদেশের মানুষের ভোটের অধিকার আর গণতান্ত্রিক মূল্যবোধের রক্ষায় তার অবদান অনন্য, দেশনেত্রী সুস্থতার জন্য এদেশের  মানুষের প্রার্থনা করছে, আমরা বিশ্বাস করি খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, ফ্যাসিষ্ট শেখ হাসিনা ভারতে গিয়ে গোপনে দেখছেন খালেদা জিয়ার দিনদিন কি পরিমান জনপ্রিয়তা বাড়ছে,  খালেদা জিয়ার সঙ্গে করা অন্যায় আচরণের শাস্তি দিল্লিতে বসে শেখ হাসিনা ভোগ করছেন, ভালো মানুষের এক দৃষ্টান্ত হলেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া,
তিনি আরো বলেন তার অসুস্থতা বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এঅত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই মুহূর্ত, যারা রাজনীতির সাথে সম্পৃক্ত এবং নির্বাচনের কথা চিন্তা করছে ঠিক এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার অসুস্থ, আপনার জানেন বাংলাদেশের রাজনীতিতে ঐসময় যে অস্থিতিশীলতা  বিরাজ করছিল একটি নির্বাচনের জন্য ,তখন সারা বাংলাদেশে ফেশিবাদের বিরুদ্ধে আন্দোলন চলছিল তখন কাজী জাফর আহমেদ  অনেক অসুস্থ ছিলেন, এরপরেও বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় গিয়ে বললেন বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হলে বাংলাদেশের সকল জাতিয়তাবাদী শক্তিকে একত্রিত হতে হবে।
শনিবার সন্ধায় বাতিসা ঈদগাহ মাঠে ইউনিয়ন জাতীয় পাটি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্হতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাতিসা ইউনিয়ন  জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউল করিম রিপনের সভাপতিত্বে  বক্তব্য রাখেন বাতিসা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক পাটোয়ারী, উপজেলা যুব সংহতির আহবায়ক কাজী মোঃ শহীদ, এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খবির আহমদ মজুমদার, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক মমিনুল হক ভূঁইয়া, আলকরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জহিরুল ইসলাম, গুনবতী ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক জানে আলম দোবাসী, আবু বকর ছিদ্দিক, বাতিসা ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মোঃ ইয়াসিন, নাছির উদ্দিন ভূঁইয়া, নুরুল ইসলাম নুরু,ছেরু মিয়া,  অলিউর রহমান, মোহাম্মদ খোকন,উপজেলা যুব সংঘতির নেতা মাহফুজ মিয়া ইউনিয়ন যুব সমিতির সভাপতি ফারুক ফরাজি, ইউনিয়ন ছাত্র সমাজের নেতা মোঃ আরমান, শহীদুর রহমান, মোঃ আবু সাঈদ, দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, আতাউল ইসলাম, মোঃ সাদেক, সুমন মিয়া,মোহাম্মদ আরমান প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET