, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • বেনাপোলে পেঁয়াজর মূল্য বৃদ্ধি করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা




বেনাপোলে পেঁয়াজর মূল্য বৃদ্ধি করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৬ ২০২০, ১৮:৪৬ | 789 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের বেনাপোলে বাজারে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পেঁয়াজ ব্যবসায়ীদের ৩০ হাজার টাকা জরিমানা করেছে।

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)দুপুরে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের নেতৃত্বে বেনাপোল কাঁচা বাজার এ জরিমানা করা হয়।

 

জরিমানা ব্যবসায়ীরা হলো মিম বাণিজ্য ভান্ডারের মহাজন শুকুর আলীকে ১০ হাজার,মেহেরাব স্টোরের সুরুজ মিয়াকে ১৫হাজারও সবুর বানিজ্য ভান্ডারের সবুর খানকে ৫হাজার টাকা করে মোট ৩০হাজার টাকা ভ্রাম্যমাণ আদালত৩ অসাধু ব্যবসায়ীকে জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেন।মূল্য বৃদ্ধির দায়ে এ জরিমানা করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মণ্ডল জানান, ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণায় বেনাপোল বাজারের অসাধু ব্যাবসায়ীরা পেঁয়াজ বেশি দামে বিক্রি করছে এমন খবরে বাজার পরিদর্শনে যাওয়া হয়।এ সময় তিন আড়ৎ ব্যাবসায়ীকে বেশী মূল্য পেঁয়াজ বিক্রির দায়ে জরিমানা করা সহ কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। সাথে সাথে শার্শা উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও পৌর স্যানিটারি ইন্সেপেক্টরকে পেঁয়াজের মূল্য স্থিতি রাখতে বাজার মনিটরিং এর নির্দেশনা প্রদান করা হয়।শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের  অভিযান অব্যাহত থাকবে।

 

 

বাজার পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্টথানা পুলিশ, বেনাপোল বাজার কমিটি ও বেনাপোল পৌরসভার স্যানিটারি ইন্সেপেক্টর।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET