১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বেনাপোলে স্বর্ণের বারসহ পাসপোর্ট যাত্রী আটক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ৩০ ২০১৮, ২১:০৮ | 801 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃসোহাগ হোসেন, বেনাপোল থেকে: বেনাপোলে ৩পিছ স্বর্ণের বারসহ মেহেদী হাসান (১৯) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছেন কাস্টমস কতৃপক্ষ।
রবিবার (৩০ সে‌প্টেম্বর)দুপর২ টার সময় বেনাপোল চেকপোস্ট কাস্টমসে পাসপোর্টের কার্যাদি সম্পন্নের এক পর্যায়ে তাকে আটক করা হয়।
আটক মেহেদী ঢাকার ডেমরা থানার তুষারধারা এলাকার মাতুয়াইল মুসলিমনগর গ্রামের নেকমত আলীর ছেলে।
এ বিষয়ে বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার শহিদুল ইসলাম বলেন, রবিবার দুপর ২টার দিকে চেকপোস্ট কাস্টমস অভ্যন্তরে আটক মেহেদীর গতিবিধির উপর সন্দেহ হলে ডেপুটি কমিশনার জাকির হোসেন ও সহকারি কমিশনার উত্তম চাকমা সঙ্গীয় কাস্টমস সদস্যদের নিয়ে তাকে আটক পূর্বক জিজ্ঞাসাবাদ করেন। পরে আটককৃতের স্বীকারোক্তি মোতাবেক তার পায়ুপথ থেকে ৩ পিছ স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৩শ” গ্রাম এবং মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। আটককৃত আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET