, , ,

শিরোনামঃ-




বেনাপোল ইমিগ্রেশন মাদক মামলার এক পালাতক আসামি আটক

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৮ ২০২০, ১৮:৩৬ | 925 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন থেকে কক্সবাজারের মাদক ব্যবসায়ী মিজানুর রহমান (৪০)কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।শুক্রবার সন্ধ্যায় ভারত থেকে ফেরার সময় তাকে আটক করা হয়।

 

আটকৃত আসামি কক্সবাজার সদর থানার টেকপাড়া এলাকার গোলাম মাওলার ছেলে।তার বিরুদ্ধে কক্সবাজার জেলায় ডিবি পুলিশের কাছে মামলা রয়েছে।

 

ইমিগ্রেশনে ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান,ইমিগ্রেশনে আটকৃত মাদক ব্যবসায়ী মিজানুর রহমানের নামে আগে থেকেই ইমিগ্রেশনে আটকের নির্দেশনা আসে।তার বিরুদ্ধে ভারত থেকে আসা বা  যাওয়া নিষেধাজ্ঞা জারি ছিল।সে শুক্রবার সন্ধ্যায় ভারত থেকে দেশে ফিরে পাসপোর্টে কার্যক্রম করার জন্য ডেক্স অফিসারের কাছে দেয়। এ সময় ডেক্স অফিসার তাকে আটক করে। পরে তাকে বেনাপোল পোর্ট থানার সোপর্দ করা হয়।

 

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এসআই মোস্তাফিজুর রহমান জানান,বেনাপোল ইমিগ্রেশন থেকে আটক মাদক মামলার আসামী মিজানুর রহমানকে নেওয়ার জন্য কক্সবাজার ডিবি পুলিশের একটি টিম এসেছে আজ বিকালে তাদের কাছে আসামীকে হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET