, , ,

শিরোনামঃ-




ব্রীজে সংযোগ রাস্তার দাবিতে গাইবান্ধার গিদারীতে মানববন্ধন

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১০ ২০২১, ২০:৪০ | 928 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বালিয়ারছড়ায় তিন বছর আগে ব্রীজ নির্মিত হলেও সংযোগ রাস্তা নির্মিত না হওয়ায় ব্রীজ দিয়ে যানবাহন চলাচল করতে পারছেনা। কর্তৃপক্ষের অবহেলার প্রতিবাদে এবং অবিলম্বে ব্রীজের সংযোগ রাস্তা নির্মাণ ও দারিয়াপুর থেকে গিদারী ইউনিয়ন পরিষদ পর্যন্ত রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (১০ মার্চ) সকাল ১১টায় গিদারী ইউনিয়নের বালিয়ারছড়া ব্রীজ সংলগ্ন এলাকায় বাংলাদেশের কমিউনিস্ট পাটি (সিপিবি) গিদারী শাখার ডাকে মানববন্ধনে শতশত মানুষ অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ছাদেকুল মাস্টার, জেলা সিপিবি’র সম্পাদকমন্ডলীর সদস্য তপন কুমার বর্মণ, কৃষকনেতা জাহাঙ্গীর আলম মন্ডল, সিপিবি কাউন্সিলবাজার শাখার সম্পাদক মিজানুর রহমান মিজান, এলাকাবাসীর মধ্যে ইয়াকুব আলী, সাদা মিয়া ও শফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, তিন বছর আগে ব্রীজটি নির্মিত হলেও কি কারণে সংযোগ সড়ক নির্মিত হচ্ছে না তা বোধগম্য নয়। তারা প্রশ্ন করেন, কোটি কোটি টাকা খরচ করে ব্রীজ নির্মাণ করা হয়েছে সেই ব্রীজ দিয়ে মানুষ কেন চলাচল করতে পারবে না কেন? অবিলম্বে ব্রীজের সংযোগ রাস্তা নির্মাণ করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলেও হুশিয়ারি দেন বক্তারা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET