, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • মংলা-ঘষিয়াখালী নৌ চ্যানেলে ২১ দিন পূর্বে সিমেন্ট বোঝাই ডুবে যাওয়া কার্গোটি উদ্ধার




মংলা-ঘষিয়াখালী নৌ চ্যানেলে ২১ দিন পূর্বে সিমেন্ট বোঝাই ডুবে যাওয়া কার্গোটি উদ্ধার

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৮ ২০১৮, ১৮:১৩ | 773 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস :

বাগেরহাটের মংলা-ঘষিয়াখালী নৌ চ্যানেলে ২১ দিন পূর্বে ডুবে যাওয়া সিমেন্ট বোঝাই কার্গোটি রামপাল খেয়াঘাট এলাকা থেকে শনিবার  উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া কার্গোর মেশিন ম্যান (মিস্ত্রি) সাইফুল ইসলাম বিষয়টি  নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১৭ মার্চ বেলা পৌনে ১১ টায় এমভি মদিনা মনোয়ারা-১ নামের কার্গো জাহাজটি মংলা সেনা কল্যান সিমেন্ট ফ্যাক্টরি থেকে ২ হাজার ব্যাগ সিমেন্ট নিয়ে পটুয়াখালীর লেবুখালি সেনানিবাসে নিয়ে যাওয়া হচ্ছিল। কার্গোটি রামপাল খেয়াঘাটের কাছে পৌছালে পেছন থেকে আসা দ্রুতগামি ২টি জাহাজের ঢেউয়ে কার্গোটি তলিয়ে যায়।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ এর ড্রেজিং বিভাগের সহকারি প্রকৌশলী জাবের এইচ মজুমদার কার্গোটি উদ্ধারের বিষয়টি  নিশ্চিত করেন। তারিখঃ ০৮/৪/২০১৮ ইং

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET