, , ,

শিরোনামঃ-




মণিরামপুরে সুদখোর শাহিনের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ২৯ ২০১৮, ০০:১৮ | 808 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ- মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের অসহায় জনসাধারণ সুদখোর শাহিনের(৩৪) অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে।দরিদ্র অসহায় মানুষের দূর্বলতার সুযোগ নিয়ে বিভিন্নভাবে অত্যাচার করে চলেছে এই সুদখোর শাহিন।বিপ্রকোনা গ্রামের সুদখোর শাহিন এলাকাজুড়ে তার চড়া সুদে টাকা লেনদেনের মাধ্যমে অসহায় মানুষদের কাছ থেকে তাদের জমি গবাদিপশু সহ ঘরের মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করছে।
অনেক মানুষ নিজেদের সন্মান রক্ষার জন্য ঘর ছাড়তে বাধ্য হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মাদ্রাসা ছাত্রী(১৬) সুদখোর শাহিনের জন্য লেখাপড়া বন্ধ করে দিয়েছে।কারণ জানতে চাইলে সে বলে,আমার মা পারিবারিক সমস্যার কারণে তার থেকে কিছু টাকা নেয়।মাসের পর মাস সুদ দিতে দিতে যখন আর টাকা দিতে পারে না।তখন সুদখোর শাহিন তাকে বিয়ের প্রস্তাব দেয়।এবং রাস্তায় বিরক্ত করে।আর এখন চারদিকে বলে বেড়াচ্ছে আমাকে সে বিয়ে করেছে।
বর্তমানে ওই মাদ্রাসা ছাত্রী লজ্জায় বাড়ি থেকে বের হতে পারছে না।এবং সুদখোর শাহিনের ভয়ে কোথাও বিচার চাইতে যেতে পারছে না।
সুদখোর শাহিন এলাকায় প্রচার দেয় বর্তমান চেয়ারম্যান সরদার বাহাদুর আলীর ছেলে মুকুলের টাকা সে সুদে ছাড়ে।এজন্য অসহায় ভুক্তভোগী মানুষ শাহিনের বিরুদ্ধে কিছু বলতে পারেনা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET