১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • মতলব উত্তর চাঁদপুর জেলা প্রশাসক কাপ ফুটবল টুনামেন্ট ফাইনালে




মতলব উত্তর চাঁদপুর জেলা প্রশাসক কাপ ফুটবল টুনামেন্ট ফাইনালে

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ১৩ ২০১৯, ২২:৫৪ | 939 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৮ তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে পৌঁছেগেছে মতলব উত্তর উপজেলা ফুটবল দল।
টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা হাইমচর উপজেলা দলকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে তারা। দু’দলের মধ্যে হাইমচর দল একেবারে সাদামাটা দল গঠন করে মাঠে নামে। অপরদিকে টুর্নামেন্টের ফেভারিট দল মতলব উত্তর উপজেলা বিদেশি খেলোয়াড় এবং স্থানীয় ভালো খেলোয়াড়দের নিয়ে দল গঠন করে মাঠে নামে।
খেলা শেষে মাঠে উপস্থিত ক্রীড়া সাংবাদিকদের জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো মাজেদুর রহমান খান জানান, আগামী ৩১ ডিসেম্বর চাঁদপুর স্টেডিয়ামে ১৮ তম জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বছরের শেষ দিনের ওই খেলার শুরুতে এবং শেষে ক্রিড়ামোদির দর্শকদের জন্য আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
আর সেই ফাইনালে মুখোমুখি হবে চাঁদপুর সদর উপজেলা ও মতলব উত্তর উপজেলা। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত অষ্টাদশ জেলা প্রশাসক ফুটবল টুর্ণামেন্টে অংশ নিয়েছিল চাঁদপুর সদর উপজেলা সহ 8 উপজেলা।
টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে সেমিফাইনাল পর্যন্ত যে ৬ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটি খেলা হয়েছে নকআউট পদ্ধতির।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে  বৃহস্পতিবার বিকেল  ৩টায় দ্বিতীয় সেমিফাইনাল খেলার জন্য মুখোমুখি হয় হাইমচর উপজেলা ও মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল।
খেলা শুরু থেকেই দেখা গেছে হাইমচর উপজেলা দল একেবারে সাদামাটা দল গঠন করে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামেন। কিন্তু এবারে টুর্ণামেন্টে শক্তিশালী মতলব উত্তর উপজেলা দল ভালো ভাবে গঠন করেছিল।  তাদের এই ধারাবাহিকতা দেখা গেছে প্রথম রাউন্ডের খেলায় এবং টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে।
খেলা পরিচালনাকারী রেফারি বিট্টু রাজ বড়ুয়া দুই দলকে নিয়ে একসাথে মাঠে নেমে খেলা শুরু করেন। খেলা শুরু থেকে দেখা গেছে মতলব উত্তর উপজেলা বারবার হাইমচর উপজেলা কে অ্যাটাকিং করেন।
অপরদিকে হাইমচর উপজেলা মতলব উত্তরের রক্ষণভাগের কাছে গিয়ে কোন ধরনের সুবিধা তারা দর্শকরা দেখেছে।  হলুদ জার্সি পরিহিত মতলব উত্তর এবং সাদা জার্সি পরিহিত চাঁদপুর হাইমচর উপজেলা দল খেলতে নামে।
১৪ মিনিটের সময় মতলব উত্তরের ৮ নম্বর জার্সি পরিহিত শাহিন অনেকটা মাঝমাঠ থেকে আচমকা শর্ট করে দলের পক্ষে প্রথম গোল করেন। এর কিছুক্ষণ পরেই মতলব উত্তরের ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার আল-আমিন আরেকটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যান ২-০ গোলে। খেলা ২-০ গোলে শেষ হয়।
বিরতি শেষে আবার দু’দল নামেন মাঠে খেলতে। হাইমচরের স্থানীয় যে কজন খেলোয়াড় অংশ নিয়েছিল তারা বেশ কয়েকবার আক্রমণ করার চেষ্টা করেন। কিন্তু মতলব উত্তরে রক্ষণভাগটা এতটাই শক্তিশালী ছিল যে তাদের কাছে গিয়ে তারা বল নিয়ে পাত্তা পায়নি।
রেফারির শেষ বাঁশি বাজার ৬ মিনিট আগে মতলব উত্তরের ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার হাফিজ গোল করে দলকে নিয়ে যান ৩-০ গোলে এগিয়ে। রেফারির শেষ বাঁশি বাজা পর্যন্ত মতলব উত্তর উপজেলা ৩-০ গোলে জয়ী হয়ে ফাইনালে খেলার স্বপ্ন দেখেন।
দ্বিতীয় সেমিফাইনাল খেলায় মাঠে বসে খেলা দেখেন জেলা প্রশাসক মাজেদুর রহমান খানসহ মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির সম্পাদক শাহির পটওয়রী সহ জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও ফুটবলারসহ ক্রীড়ামোদী দর্শক।
জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় অংশ নেওয়া খেলোয়াড়রা হলেন-
মতলব উত্তর উপজেলা: শাহেনশাহ, বিজয়,সানডে , আলমগীর, সোহেল , শংকর , শাহিন, হাফিজ, আব্বাস , সানি ও আল-আমিন।
হাইমচর উপজেলা : রিয়াজ, আলামিন,সাইফ, জসিম, আলামিনমুন্সি , টুটুল ,জুয়েল, মিল্লাত ,শান্ত, আব্দুর রহমান ও সিয়াম।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET