২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




মতিহার তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ কর্মসূচি

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৫ ২০২৫, ২৩:০৭ | 654 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বাদ মাগবির রাজশাহী নগরীর মতিহার থানার অক্ট্রয়মোড়, কাজলা হয়ে এলাকার বিভিন্ন দোকানপাট, পথচারী ও বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করা হয়।
পাশাপাশি রাজশাহী সদর আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে জনগণের কাছে গিয়ে দোয়া চান (রাসিক ২৮ নম্বর) ওয়ার্ড পশ্চিম বিএনপির সভাপতি মোঃ মুস্তাক আলী ও সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক মুকুল।
লিফলেট বিতরণ, ধানের শীষের প্রার্থীর পক্ষে দোয়া কামনা কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক ছাত্রদল নেতা মোঃ আশরাফুল হাসান বাচ্চু, সাবেক বিএনপি নেতা মোঃ আলমগীর হোসেন, মোঃ আব্দুল গফুর, মতিহার থানা সাবেক যুবদল সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস ডলার, বিএনপি নেতা মোঃ তোফাজ্জল হোসেন বাবু, সাবেক যুবদল সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান মন্টু ও জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ পিয়াস আলী।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী অংশ নেন। সাবেক ছাত্রদল নেতা মো. আশরাফুল হাসান বাচ্চু বলেন, দেশ আজ গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার আজ বিপর্যস্ত। এই প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির সনদ। এই ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে আইনের শাসন, সুশাসন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।
তিনি আরও বলেন, রাজশাহী সদর আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু একজন পরীক্ষিত, জনবান্ধব ও ত্যাগী নেতা। আমরা বিশ্বাস করি, জনগণের দোয়া ও সমর্থনে তিনি বিজয়ী হয়ে সংসদে গিয়ে রাজশাহীর মানুষের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখবেন। জনগণই এই আন্দোলনের শক্তি, জনগণই শেষ পর্যন্ত পরিবর্তনের রায় দেবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET